← আরকামের মূল পাতা

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৯ নভেম্বর ২০২৬

আমরা কী তথ্য নিই

এই ওয়েবসাইটের আবেদন ফর্মে আপনি নাম, মোবাইল নম্বর, মাদ্রাসার নাম, এলাকা, আনুমানিক ছাত্রসংখ্যা ও মাদ্রাসার ধরন দিতে পারেন। ফর্মটি এখন আপনার নিজের WhatsApp-এ একটি বার্তা তৈরি করে; আপনি পাঠালে তবেই তথ্য আমাদের কাছে আসে।

কেন নিই

শুধু আপনার সাথে যোগাযোগ করে আরকাম চালু করতে সাহায্য করার জন্য। আমরা এই তথ্য বিক্রি করি না, কারো সাথে শেয়ার করি না।

ওয়েবসাইট ব্যবহারের পরিসংখ্যান

সাইটটি কতজন দেখছেন এবং কোন অংশ কাজে লাগছে তা বুঝতে আমরা Google Analytics / Google Tag Manager ব্যবহার করতে পারি। এতে কুকি ব্যবহৃত হতে পারে। এসব পরিসংখ্যানে আপনার নাম বা মোবাইল নম্বর পাঠানো হয় না।

আরকাম অ্যাপের তথ্য

অ্যাপে প্রত্যেক ব্যবহারকারী শুধু নিজের অংশ দেখেন — অভিভাবক শুধু নিজের সন্তানের তথ্য, উস্তায নিজের দায়িত্বের ছাত্রদের।

যোগাযোগ

কোনো প্রশ্ন বা তথ্য মুছে ফেলার অনুরোধ থাকলে জানান: ০১৭১৭-৯৯৫৬৬৯ (কল / WhatsApp), fb.com/arqambd।